Recent event

চট্টগ্রাম-১৫: জামায়াতের শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত

শাহজাহান চৌধুরী
শাহজাহান চৌধুরী | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী ২ হাজার ৮৭৩ ভোট পেয়েছেন।

আরও পড়ুন:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-১৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ও খোন্দকার মাহমুদুল হাসান এ ফল ঘোষণা করেন।

চট্টগ্রাম-১৫ আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৫৯। ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে বিস্তৃত এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৫৭টি। এর মধ্যে সাতকানিয়ায় ৯০টি ও লোহাগাড়ায় ৬৭টি ভোটকেন্দ্র রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
শাহজাহান চৌধুরী (বিজয়ী) জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) ১,৭২,০৬১
নাজমুল মোস্তফা আমিন বিএনপি (ধানের শীষ) ১,২৭,০২৫
শরীফুল আলম চৌধুরী ইসলামী আন্দোলন (হাতপাখা) ২,৮৭৩

ভোটার বিন্যাস ও কেন্দ্র তথ্য: চট্টগ্রাম-১৫
মোট কেন্দ্র সাতকানিয়া কেন্দ্র লোহাগাড়া কেন্দ্র মোট ভোটার
১৫৭ টি ৯০ টি ৬৭ টি ৫,০৬,০৫৯ জন

এএইচ