Recent event

স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | ছবি: এখনি টিভি
0

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অন্তর্ভুক্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপকের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষা ফি জমা দেয়া যাবে।

এসএস