Recent event

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

ওয়ালটন ও চাকরির বাজার
ওয়ালটন ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি আইটি ভেন্ডর ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

চাকরির ধরন:বেসরকারি চাকরি

পদের নাম: আইটি ভেন্ডর ম্যানেজার

আবেদনের শেষ তারিখ: ১৩ ফেব্রুয়ারি

পদসংখ্যা: ১টি

এই পদে আবেদন করতে প্রার্থীর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ পদে আবেদনের জন্য কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনি আলোচনা সাপেক্ষ ফুলটাইম চাকরি করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে সুযোগ সুবিধা পাবেন। আবেদনের জন্য বয়সসীমা কমপক্ষে ২৮ বছর।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ