Recent event

ফেসবুকে ভোট ও নির্বাচন নোটিফিকেশন চালু বা বন্ধ করার সহজ উপায়

ফেসবুকে ভোট ও নির্বাচন নোটিফিকেশন চালু বা বন্ধ করার সহজ উপায়
ফেসবুকে ভোট ও নির্বাচন নোটিফিকেশন চালু বা বন্ধ করার সহজ উপায় | ছবি: এখন টিভি
0

ফেসবুক ব্যবহারকারীদের অনেকের নিউজফিড ও নোটিফিকেশনে সম্প্রতি ভোট ও নির্বাচন-সংক্রান্ত বার্তা দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও এটি ফেসবুকের বৈশ্বিক ফিচারের একটি অংশ।

ফেসবুকের হেল্প সেন্টারে দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি ভোট ও নির্বাচন-সংক্রান্ত নোটিফিকেশন পাঠায়। এর মাধ্যমে ভোটার নিবন্ধন, ভোটের তারিখ এবং ভোট দেয়ার প্রক্রিয়া সম্পর্কে তথ্য এবং স্মরণ করানো হয়।

ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে নিজেই এই ভোট ও নির্বাচন-সংক্রান্ত নোটিফিকেশন নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য নোটিফিকেশন সেটিংসের ‘ভোটিং রিমাইন্ডার’ অপশনে গিয়ে নোটিফিকেশন চালু বা বন্ধ করা যাবে।

ভোটিং রিমাইন্ডার বন্ধ করলে ফেসবুক থেকে ভোটার নিবন্ধন, ভোটের নির্দেশনা বা নির্বাচন-সংক্রান্ত কোনো নোটিফিকেশন আর দেখা যাবে না। তবে ব্যবহারকারী চাইলে পরবর্তীতে আবার সেটিংস পরিবর্তন করে এগুলো পুনরায় চালু করতে পারেন।

ভোটিং ও নির্বাচন নোটিফিকেশন চালু বা বন্ধ করার ধাপসমূহ

১. ফেসবুকের ডান পাশে ওপরের কোণে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করে ‘সেটিংস’-এ যান।

৩. বাম পাশের মেনু থেকে Notifications-এ ক্লিক করুন।

৪. নিচে স্ক্রল করে Voting Reminders অপশনটি নির্বাচন করুন।

৫. ড্রপডাউন মেনু থেকে On বা Off নির্বাচন করুন।

যেসব অঞ্চলে প্রযোজ্য, সেখানে ‘Local Voting Alerts’ অপশনও চালু বা বন্ধ করা যাবে।

এছাড়া ভোটিং রিমাইন্ডার অপশনের নিচে ব্যবহারকারীরা চাইলে ঠিকানা যুক্ত করতে পারেন। ঠিকানা দিলে স্থানীয় ভোট সংক্রান্ত আরও নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। তবে ঠিকানা দেয়া সম্পূর্ণ ঐচ্ছিক এবং এটি অন্য কোনো ফেসবুক ব্যবহারকারীর কাছে প্রদর্শিত হয় না।

ফেসবুক আরও জানায়, নির্বাচন-সংক্রান্ত তথ্য দেখানোর সময় অবস্থান সংক্রান্ত তথ্য কীভাবে ব্যবহার করা হয়, তা নিয়ে বিস্তারিত আলাদা ব্যাখ্যা তাদের সহায়তা কেন্দ্রে পাওয়া যাবে।

এনএইচ