পবিত্র লাইলাতুল বরাতের রাত। মুসলমানদের কাছে আত্মশুদ্ধি আর ক্ষমা প্রার্থনার মহিমান্বিত রাত। পবিত্র এ রাতে রাজধানীর বিভিন্ন মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন মুসল্লিরা। বিশেষ নফল নামাজ, কোরআন তিলাওয়াত আর দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন তারা।
লাইলাতুল বরাত পালন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ এশা ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি ও দেশের সুখ সমৃদ্ধি ও গুনাহ মাফের জন্য করা হয় বিশেষ দোয়া।
আরও পড়ুন:
মুসল্লিরা জানান, সবার ভালো হোক এবং নিজের জন্যও দোয়া চাওয়া হয়েছে। আর সবাই এক সাথে নামাজ পড়তে পারায় আনন্দ লাগতেছে।
এ রাতে নফল নামাজ, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
মুসল্লিরা আরও জানান, দেশের শান্তি ও মঙ্গল চেয়ে দোয়া করেন অনেকে। আর আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ হয় সেজন্যও দোয়া করা হয়। লাইলাতুল বরাত নিয়ে আসে পবিত্র রমজানের আগমনী বার্তা। মহিমান্বিত এ রাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি নিতে শুরু করে মুসলিম উম্মাহ।





