সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করল- ভোটার স্লিপ ১২ (বারো) সেন্টিমিটার দ্ধ ৮ (আট) সেন্টিমিটার আকারের অধিক হতে পারবে না; কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো নির্বাচনি এলাকার একক কোনো জনসভায় প্রয়োজনীয় সংখ্যক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন।’—বাসস
