Recent event

উপদেষ্টা ফাওজুল কবির খানের ফোন নম্বর হ্যাকড

সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাকড হয়েছে। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থসাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’

আরও পড়ুন:

উল্লেখ্য, ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনএইচ