Recent event

কক্সবাজার ও চট্টগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | জামায়াত আমিরের ফেসবুক
1

কক্সবাজার ও চট্টগ্রামে একাধিক নির্বাচনি জনসভায় আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) অংশ নেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সকালে তিনি কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি যাবেন কক্সবাজার সদর এলাকায়, সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ও জনসভায় বক্তব্য রাখবেন।

দুপুরে ডা. শফিকুর রহমান অংশ নেবেন চট্টগ্রামের পটিয়ার নির্বাচনি জনসভায়। পরে বিকেলে তিনি যাবেন সীতাকুণ্ডে, সেখানে তিনি অংশ নেবেন আরও একটি নির্বাচনি জনসভায়।

দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগরী এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইএ