Recent event

ভোলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রক্ষায় প্রস্তুত কোস্টগার্ড

কোস্টগার্ডের সংবাদ সম্মেলন
কোস্টগার্ডের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

ভোলাসহ উপকূলের ভোটকেন্দ্র সুরক্ষা, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারির শুরু করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এর অংশ হিসেবে উপকূলের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ১১৫টি ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে ভোলার দৌলতখানের সরকারি আবি আবদুল্লাহ কলেজে মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর।

নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন:

এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরা দক্ষিণ জোনের আওতাধীন ভোলাৃ সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে সর্বমোট ১১৫টি ভোটকেন্দ্র বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

এএইচ