তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন হয়।
এ সময় দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আগামীকাল তারেক রহমানের প্রথমবারের মতো যশোরে আসবেন। এ দিন তিনি উপশহর ডিগ্রী কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।’
তিনি বলেন, ‘চেয়ারম্যান তারেক রহমান খুলনা হতে হেলিকপ্টার যোগে উপশহর ডিগ্রী কলেজ মাঠে স্বল্প সময়ের জন্য জনসভায় উপস্থিত হবেন। নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা মেহেরপুর, যশোরসহ সাতটি জেলার ধানের শীষ মনোনীত প্রার্থীরা মঞ্চে উপস্থিত থাকবেন।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকের সব প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন। এ জনসভা যশোরের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে বলে আশা করছি।’
যশোরবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট যশোরের উন্নয়নের ও দুর্দশার কথা জানিয়ে একটি লিখিত প্রস্তাব দেবেন বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার





