ইংলিশ প্রিমিয়ার লিগ: ভিন্ন ম্যাচে জয় পেলো আর্সেনাল, লিভারপুল ও চেলসি

ইপিএলের লোগো
ইপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তিন হেভিওয়েট দল আর্সেনাল, লিভারপুল এবং চেলসি। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামে আর্সেনাল।

লিডসের বিপক্ষে ম্যাচের মাত্র ২৭ মিনিটেই লিড নেয় আর্সেনাল। ননি মাদুয়েকের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্তিন জুবিমেন্দি। এর মিনিট দশেক পরেই কার্ল ডারলোর আত্মঘাতী গোলের সুবাদে ২-০ গোলে এগিয়ে যায় গানাররা।

ম্যাচের বাকি দুই গোল আসে দ্বিতীয়ার্ধে। ভিক্টর ইয়োকেরেশ ৬৯ মিনিটে ফের এগিয়ে দেন গানারদের। ৮৬ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস লিডসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। এই জয়ের ৭ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে মিকেল আর্তেতার শিষ্যরা।

আরও পড়ুন:

রাতের আরেক ম্যাচে হুগো একেতিকের জোড়া গোলের সুবাদে নিউক্যাসেলকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৬ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে নিউক্যাসেল লিড নিলেও ম্যাচ হারতে হয় তাদের। একিতিকের দুই গোলের পর অলরেডদের জয় নিশ্চিত করেন ফ্লোরিয়ান ভিয়েৎস এবং ইব্রাহিমা কোনাতে।

এফএস