Recent event

নেত্রকোণায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নির্বাচন কমিশনের লোগো
নির্বাচন কমিশনের লোগো | ছবি : সংগৃহীত
0

নেত্রকোণায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে ইসলামীসহ তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে নেত্রকোণা ২ (সদর- বারহাট্টা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক ও ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 

সবশেষ তথ্য অনুযায়ী, নেত্রকোণার মোট পাঁচটি আসনে মোট ২৫ জনপ্রার্থী এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর আগে পাঁচটি আসনে মোট ৪২ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও দাখিল করে ৩০ জন প্রার্থী। পরে যাচাই-বাছাই শেষে বাদ পড়েন ৬ জন প্রার্থী। নির্বাচন কমিশনে আপিল রায়ের প্রার্থিতা ফিরে পান ৪ জন প্রার্থী। আর শেষে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। 

নেত্রকোণা পাঁচটি আসনের মধ্যে নেত্রকোণা ১ (দুর্গাপুর কলমাকান্দা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে বিএনপি মনোনীত ও হেভি ওয়েট প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান (সোহাগ), বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর ও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. বেলাল হোসেন।

নেত্রকোণা -২ (সদর–বারহাট্টা) আসনে পাঁচজন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা.মো. আনোয়ারুল হক, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ূম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফাহিম রহমান খান পাঠান ও আপিল রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিম। 

নেত্রকোণা -৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে শুরু থেকে শেষ পর্যন্ত ছয়জন প্রার্থীই টিকে রয়েছেন।

আরও পড়ুন :

এর মধ্যে বিএনপির রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মো. দেলোয়ার হোসেন ভুঞা, জামায়াতে ইসলামী মো. খায়রুল কবীর নিয়োগী, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন রয়েছেন।

নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে ৫ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন আলোচিত ও বিএনপি প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামী মো. আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান, কমিউনিস্ট পার্টির জলি তালুকদার ও আপিল রায়ে এ আসনেও প্রার্থীরা ফিরে পেয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। 

এছাড়াও নেত্রকোণা-৫ (পূর্বধলা) একক উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখেছেন। এদের মধ্যে বিএনপির মো. আবু তাহের তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম ও নির্বাচন কমিশনের আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামী ও হেভি ওয়েট প্রার্থী মাসুম মোস্তফা। 

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, শেষ দিনে মোট তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আগামীকাল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

এএম