Recent event

মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ১৪ জন
গ্রেপ্তার হওয়া ১৪ জন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো-সামির (১৯), জামাল (৩০), সুমন (২৩), সজীব (২৮), রাসেল (৪৫), সোহেল (২৮), ফায়জুর (১৯), সাজু (২১), সাজেদুল ইসলাম তুষার (৩০), সোহেল ওরফে টিপু (৩০), আরজু (৩৩), শামীম (৩৮), সজীব (২৫) ও আব্বাস (২২)।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা ৫৫ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস