Recent event

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ | ছবি: সংগৃহীত
1

ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। আজ (সোমবার, ১১ আগস্ট) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর তা কার্যকর করা হবে। প্রতিশ্রুতিতে বলা হয়েছে, ভবিষ্যতের কোনো রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

আলবানিজ বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করে গাজায় চলমান সংকট ও দুর্ভোগ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো দুই রাষ্ট্রের সমাধান।’ এটি মানবতার জন্য একমাত্র আশার আলো বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

গাজা যুদ্ধ শেষ করতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরাইল বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলে তা হবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমতুল্য।

ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগেও জানিয়েছে, রাষ্ট্র স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের প্রতি বৈশ্বিক সমর্থনেরই প্রতিফলন।

এনএইচ