মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের অ্যালোকেশন অব ফাংশনস-এর অনুচ্ছেদ ২ (ধ), (ন), (প) ও (ফ), নিরীক্ষা কর্মকর্তাদের চার্টার অফ ডিউটিজ এবং ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সিদ্ধান্তের আলোকে জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়।
নিরীক্ষা কার্যক্রমের কার্যপরিধিতে বলা হয়েছে—অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করে সে মোতাবেক কাজ সম্পাদন করবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। নিরীক্ষা টিম গঠনের পর সদস্যদের নাম, পদবি ও মোবাইল নম্বর মন্ত্রণালয়ে পাঠাতে হবে। নিরীক্ষার অগ্রগতি ও কার্যক্রম বিষয়ে রাজউককে অবহিত রাখতে হবে। নিরীক্ষা কার্যক্রম তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।—বাসস

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



