লেখক ও গীতি কবি গোলাম মুর্শেদের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন রানা নিজেই। সংগীতায়োজনে আছেন শহীদ ও রাজীব।
রানা বলেন, দীর্ঘ আঠারো বছর আগে জনপ্রিয় সংগীত বিষয়ক রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানের মঞ্চে গোলাম মুর্শেদ ভাইয়ের লেখা দুঃখ গানটি গেয়েছিলাম। যা তখন শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এত বছর পর উনার মতো একজন জীবন্ত কিংবদন্তির সাথে কাজ করার সুযোগ পাবো তা স্বপ্নেও ভাবিনি। তাই পুরো প্রজেক্টটা আমার জন্য অনেক স্পেশাল ও সম্মানের।’
আসছে কোরবানি ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ব্যানারে গানগুলো অবমুক্ত করা হবে। এছাড়াও রানা বেশ কিছু সিনেমার গান ও ওয়েব সিরিজের গানের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন।



 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)

