Recent event

‘ড. আ জ ম ওবায়েদুল্লাহ সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের দিকপাল ছিলেন’

জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

ড. আ জ ম ওবায়েদুল্লাহ এদেশে সুস্থ ধারার সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের অনন্য দিকপাল ছিলেন। এমনই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (শুক্রবার, ১৬ মে) সকালে বেইলি রোডের গার্লস গাইড অ্যাসেসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, ‘ড. আ জ ম ওবায়েদুল্লাহ শিক্ষাজীবন থেকেই সফল সংগঠক ও আদর্শিক সাহিত্য-সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একাধারে লেখক, গীতিকার, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, শিক্ষাবিদ মোটিভেশনাল স্পিকার ও বহু ভাষাবিদ। তার চলে যাওয়া মানে শুধু একজন ব্যক্তির চলে যাওয়া নয়, বরং একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারালো গোটা জাতি।’

এসএইচ