এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর এলাকার সোমেশ্বরী নদী থেকে মদের বোতল জব্দ করে ভবানীপুর বিওপির সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপির ৭ সদস্যের একটি বিশেষ টহল টিম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন একটি ডিঙ্গি নৌকায় থেকে অবৈধ ২৩৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে বিজিবি।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদ এবং নৌকা নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



