Recent event

কক্সবাজারের উদ্দেশে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

কক্সবাজারের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব | এখন
0

বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ (শুক্রবার, ১৪ মার্চ) সকালে বৈঠক শেষে তারা যাত্রা করেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন বলে জানা গেছে। বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন বলেও সূত্রে জানা গেছে।

এএইচ