Recent event

শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের কার্যক্রম শুরু

শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু গণতান্ত্রিক ছাত্রসংসদের | এখন
0

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটির প্রথম কর্মসূচি হিসেবে আজ (শনিবার, ১ মার্চ) দুপুরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা এবং কবর জিয়ারত করেন তারা।

বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে অতীতে ছাত্রদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করতো।

এসময় ছাত্রদের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তারা। লেজুরবৃত্তিক রাজনীতি থেকে বের হয়ে নতুন বন্দোবস্তের কথা বলেন নেতারা। বলেন, শহীদদের রক্তদান বৃথা যেতে দেয়া হবে না।

সেজু