Recent event

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ দিনব্যাপী শীতকালীন বইমেলা

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বই পড়ার আগ্রহ গড়ে উঠবে বলে প্রত্যাশা করেন উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত ৩ দিন ব্যাপী শীতকালীন বইমেলা উদ্বোধনকালে একথা বলেন তিনি।

ভবিষ্যতে আগ্রহের উপর নির্ভর করে এমন আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনার কথাও জানান তিনি।

পরে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য। এসময় প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন তিনি।

মেলায় ২০টি প্রকাশনীর স্টল রয়েছে। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা।

মেলাটি যৌথভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব।

সেজু