Recent event

নয়াপল্টনে কাল বিএনপির সমাবেশ, প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান

নয়াপল্টনে কাল বিএনপির সমাবেশ, প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান
নয়াপল্টনে কাল বিএনপির সমাবেশ, প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান |
0

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল (বুধবার, ৭ আগস্ট) সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদিন দুপুর ২টায় এর আয়োজন করা হয়েছে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন।

আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হবেন সমাবেশে।

এ ছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সর্বস্তরের জনগণসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করেছে বিএনপি।

tech