এবছরের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস। এই তালিকায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন দ্বিতীয়।
তালিকার তৃতীয়স্থানে আছে এশিয়ার আরেক বিমানবন্দর দক্ষিণ কোরিয়ার সিউল ইনচিউন এয়ারপোর্ট। সবচেয়ে পরিবেশবান্ধব বিমানবন্দরের খেতাবও পেয়েছে এটি।
জাপানের টোকিও'র দুটি বিমানবন্দর স্থান পেয়েছে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে। এগুলো হলো যথাক্রমে টোকিওর হানেদা ও নারিতা বিমানবন্দর। ইউরোপের চারটি বিমানবন্দর আছে শীর্ষ দশে। এগুলো হলো প্যারিসের চার্লস ডি গল, মিউনিখ, জুরিখ ও ইস্তাম্বুল। তালিকার সপ্তম অবস্থানে আছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। তবে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দর এই তালিকার শীর্ষ দশে জায়গা করতে পারে নি।
যাত্রীদের সন্তোষের ওপর ভিত্তি করে জরিপ চালিয়ে তালিকা তৈরি করে থাকে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস। এর আগে ১২ বার তালিকার শীর্ষ স্থানে ছিল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট।

