Recent event

হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম?

উপস্থাপকের সঙ্গে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
উপস্থাপকের সঙ্গে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম | ছবি: এখন টিভি
1

বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন ‘ভালোবাসার আড্ডা ইন নাম্বার ওয়ান স্টাইল’-এ হঠাৎই খালি পায়ে হাজির হয়ে কৌতূহলের ঝড় তুলেছেন সালমান মুক্তাদির ও দিশা ইসলাম। কেন এ অপ্রত্যাশিত উপস্থিতি, এ প্রশ্নেই মুখর দর্শক ও সোশ্যাল মিডিয়া।

এ রহস্য ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সকল নিউজ চ্যানেলে ও ডিজিটাল প্লাটফর্মে।

কিন্তু প্রশ্ন একটাই-“হঠাৎ খালি পা কেন?” এটা কী নিছক স্টাইল, নাকি কোনো গোপন বার্তা? সালমান - দিশা কি নতুন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছেন? সবাই যখন জাঁকজমক আর চাকচিক্যে ব্যস্ত, তখন এই জুটির ‘খালি পায়ের’ সাদামাটা উপস্থিতি যেন এক নীরব সংকেত। জল্পনা-কল্পনা আর কৌতূহল যখন তুঙ্গে, তখন এই জুটির নীরবতা যেন রহস্যের পারদ আরও বাড়িয়ে দিচ্ছে।

এই জনপ্রিয় দম্পতির এমন খালি পায়ের এ রহস্যময় উপস্থিতির প্রশ্নগুলোই ঘুরে ফিরে ফ্যানদের মনে তৈরি করছে হাজারো কৌতূহল! রহস্যের উন্মোচন এখন তবে কেবল সময়ের ব্যাপার!

এএইচ