বাংলাদেশ-ভারত সম্পর্ক: পুরনো কাঠামো বনাম নতুন বাস্তবতা
0
বাংলাদেশ-ভারত সম্পর্ক: পুরনো কাঠামো বনাম নতুন বাস্তবতা
কূটনীতিতে চিরস্থায়ী শত্রু নেই। নেই চিরস্থায়ী বন্ধুও। বাংলাদেশ-ভারত দু’দেশের সাম্প্রতিক সম্পর্কের ওঠানামা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, ব্যবসা-বাণিজ্যকেন্দ্রিক দু'দেশের সম্পর্ক আগের মতো থাকলেও রাজনৈতিক নানা হিসেব-নিকেশ সম্পর্কের নতুন মেরুকরণ তৈরি করছে। যার মূলে আছে শেখ হাসিনা ইস্যু। দিল্লির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে দু’দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে এমন সম্ভাব্যতাও দেখছেন তারা।