Recent event
‎পাবনা
পাবনায় ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনায় ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

‎পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৫ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম সিরাজুল ইসলাম সিরাজ (৫২)। তিনি ফতে মোহাম্মদপুর প্রামাণিক পাড়ার কেডি আহম্মেদের ছেলে। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে পুলিশ জানায়।

পাবনায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা ধরে বন্ধ রেল চলাচল

পাবনায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা ধরে বন্ধ রেল চলাচল

‎পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে প্রায় সহস্রাধিক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে উদ্ধার কাজ চলছে।