সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রয়েছে: অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিক সমান অধিকার ও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা রয়েছে, সবাই তা ভোগ করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জানান, এক্ষেত্রে ধর্ম, বর্ণ বা লিঙ্গভেদে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। এমনকি ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার কারণে কারো ওপর কোনো ধরনের নিপীড়ন চালানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।