
১৮ মাস পর নিঝুম হত্যা মামলার রহস্য ভেদ, প্রেমিক গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ হওয়ার ১৮ মাস পর কিশোরী নিঝুম খাতুনের (১৭) অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা সাইবার ইনভেস্টিগেশন সেল। এ ঘটনায় জড়িত অভিযোগে প্রেমিক মাশরিকুল রহমান জিমকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৬৫) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ আটক ১
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলের বিকল্প ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান নামের এক মাদককারবারিকে আটক করেছে মহেশপুর থানা-পুলিশ।

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা প্রতিহত করলো বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।