
৪৬তম বিসিএস: ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি চাকরিসহ শিক্ষাখাতে যে যে পরীক্ষা স্থগিত, জানুন নতুন সময়সূচি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সারাদেশে সাধারণ ছুটি (Public Holiday) ও তিন দিনের রাষ্ট্রীয় শোক (State Mourning) পালন করছে সরকার। এই পরিস্থিতির কারণে একযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়োগ ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা’, ‘জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের পরীক্ষা’, ‘টিসিবির অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা’, ‘৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা’, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী পরীক্ষা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী পরীক্ষা, বাংলাদেশ রেলওয়ে এর সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা ও খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পরীক্ষা ।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত, নতুন তারিখ নিয়ে যা জানালো পিএসসি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাধারণ ছুটি ও রাষ্ট্রীয় শোকের কারণে ৪৬তম বিসিএসের (46th BCS) মৌখিক পরীক্ষা (Viva Voce) স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ভাইভা পরীক্ষাগুলো আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC)।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, ৪ জানুয়ারি থেকে শুরু
৪৬তম বিসিএসের (46th BCS) দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (Viva Voce) তারিখ ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। গত(বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫) কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবারের পর্যায়ে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের মোট ২,১০২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

৪৬তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী। আজ (বৃহস্পতিবার, ৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা শেষে এ ফল প্রকাশ করা হয়।