সড়কে বাড়ছে শিশুমৃত্যুর ঘটনা; প্রশ্নের মুখে মোটরসাইকেলের বিজ্ঞাপন
দেশের সড়কগুলো যেন আজ যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত ৬ বছরে, সড়ক দুর্ঘটনায় প্রায় আট হাজার শিশুর প্রাণহানি ঘটেছে, যার বড় একটা অংশই মোটরসাইকেল দুর্ঘটনায়। মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনের ভাষা ব্যবহারে সতর্কতার তাগিদ যোগাযোগ গবেষকদের।