Recent event
৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন
জলবায়ু সম্মেলনে তরুণদের শক্তিশালী ভূমিকা রাখার দাবি

জলবায়ু সম্মেলনে তরুণদের শক্তিশালী ভূমিকা রাখার দাবি

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখে আয়োজন করা হয় ‘বাংলাদেশ ইয়ুথ কপ ফর জাস্ট ট্রানজিশন’ গোলটেবিল আলোচনা। অনুষ্ঠানে তরুণ জলবায়ু কর্মীরা বলেন, বৈশ্বিক জলবায়ু সম্মেলনে নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের আরও যুক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি, পরিবেশ, খাদ্য, জীববৈচিত্র্যসহ নানা ধরনের ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশের মত দেশগুলো। তরুণ সমাজকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারলে জলবায়ু পরিবর্তনের যে সংকট তা মোকাবেলা করা সম্ভব হবে বলে জানান তারা।