জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
দেশের রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.১ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। সে হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জানুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ।