
শিক্ষকদের ১০ম গ্রেডে বকেয়া বেতন নিয়ে যে শর্ত দিলো অর্থ মন্ত্রণালয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (Primary School Headmaster Grade Update) দশম গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি নিয়ে অবশেষে জটিলতার অবসান হলেও বকেয়া বেতন নিয়ে এসেছে কঠোর শর্ত। প্রশাসনিক মন্ত্রণালয়ের সরকারি আদেশ বা জিও (Government Order - GO) জারির আগের সময়ের কোনো বকেয়া টাকা পাবেন না শিক্ষকেরা। একই সঙ্গে প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের ব্যবস্থা 'আইবাস ডাবল প্লাস' (iBAS++ Software Pay Scale Fixation) সফটওয়্যারে যুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে (Primary Headmaster 10th Grade Salary Arrears Condition)।

১০ম গ্রেড পেলেন প্রাথমিকে প্রধান শিক্ষকরা, কাদের বেতন কত বাড়বে? দেখে নিন হিসাব
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (Primary School Headmaster Grade Update) দশম গ্রেডে বেতন দেওয়ার জটিলতার নিরসন হয়েছে। পদটি দশম গ্রেডে উন্নীত করার দীর্ঘ ১০ মাস পর অবশেষে নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ পদ্ধতি চালুর চূড়ান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (Ministry of Finance Order)।

দুই ব্যাংকের ১০ গ্রেডের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
সরকারি ব্যাংকে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য বড় খবর। সোনালী ব্যাংক পিএলসি (Sonali Bank PLC) এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের (BHBFC) ১০ম গ্রেডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদের লিখিত পরীক্ষার সময়সূচি (Written Exam Schedule) চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (BSCM) তত্ত্বাবধানে এই পরীক্ষাটি আগামী (শনিবার, ১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।