বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম; ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম ট্রং ডং স্টেডিয়াম (Trong Dong Stadium) এর নির্মাণকাজ। ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার (135,000 seating capacity) এই বিশাল ভেন্যুটি হবে দেশটির উচ্চাকাঙ্ক্ষী অলিম্পিক স্পোর্টস সিটি (Olympic Sports City) প্রকল্পের প্রাণকেন্দ্র। পুরো এই মেগা প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড (Approx. £28 Billion) বা প্রায় ৩৮ বিলিয়ন মার্কিন ডলার।