অনির্দিষ্টকালের জন্য রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদি আরবের রিয়াদে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।