ভিয়েনায় মিউজিয়ামে ডাকাতি: ৬০০ হীরার ঐতিহাসিক রাজকীয় নেকলেস চুরি
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি মিউজিয়াম থেকে দিনেদুপুরে ৬০০টির বেশি হীরাখচিত একটি ঐতিহাসিক নেকলেস চুরি হয়েছে। প্রদর্শনী দেখার টিকিট কেটে ভেতরে ঢুকে দুই ব্যক্তি এই চুরির ঘটনা ঘটায়। এ ঘটনার পর সন্দেহভাজন ওই দুই চোরকে ধরতে আন্তর্জাতিকভাবে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।