হিউম্যানয়েড রোবট তৈরিতে নামছে স্যাম অল্টম্যানের ওপেনএআই
মানুষের মতো অবয়বের বা হিউম্যানয়েড রোবট তৈরির কাজ করছে ওপেনএআই। মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। ‘দ্য সোর্সেস’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, রোবোটিক্স খাতে কেবল ডেটা সেন্টারের যন্ত্র নয়, মানুষের শরীরের মতো দেখতে রোবট তৈরিতেও সরাসরি নামছে প্রতিষ্ঠানটি।