
এক দিনে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
দেশে হাম ও উপসর্গে আজ (শুক্রবার, ২২ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। আজ শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশজুড়ে বাড়ছে হাম সংক্রমণ, ডিএনসিসি হাসপাতালে এক দিনে ভর্তি ১০৬ শিশু
হাম ও উপসর্গ নিয়ে গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫১৮ জন। এদিকে, রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম ও হাম সদৃশ উপসর্গ নিয়ে একদিনেই ভর্তি হয়েছে ১০৬ শিশু, মারা গেছে একজন। চিকিৎসকদের দাবি, ভর্তি হওয়া রোগীদের প্রায় ৭০ শতাংশই ঢাকার বাইরের। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সংকট, দেরিতে রোগ শনাক্ত হওয়া এবং টিকার বাইরে থাকা শিশুর সংখ্যাই পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৬ জন। আজ (সোমবার, ৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।