হাম আক্রান্ত

হাম আক্রান্ত সন্দেহে আরও ২ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৯৭০ জন। আজ (মঙ্গলবার, ৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ; শয্যা সংকট হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ আকারে দেখা দিয়েছে হামের প্রকোপ। বিশেষ করে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর এলাকায় শিশুদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আশঙ্কাজনক হারে। হাসপাতালে শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে শত শত শিশুকে।