শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের রায়
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৭ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়েছে।