
জুলাই থেকে আমদানিকৃত মোবাইল ফোনের দাম কেন বাড়ছে, কত টাকা বাড়বে?
আগামী ১ জুলাই, ২০২৬ থেকে দেশের বাজারে আমদানিকৃত অফিশিয়াল স্মার্টফোনের দাম (Official smartphone price in Bangladesh) আরও বাড়তে যাচ্ছে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে (Proposed budget 2026-27) আমদানিকৃত মোবাইল ফোনের ওপর দেওয়া বিদ্যমান শুল্কছাড়ের মেয়াদ আর না বাড়ানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে বৈধ পথে আসা প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।

স্মার্টফোন আমদানি শুল্ক কমালো এনবিআর
স্মার্টফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এর ফলে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ মোট ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে এল।