প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ ফ্যামিলি কার্ড; কারা কীভাবে পাবেন?
নারীর ক্ষমতায়ন (Women Empowerment) ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ (Family Card)। আগামীকাল (মঙ্গলবার, ১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে এই পাইলট কর্মসূচির (Pilot Project) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ৯ মার্চ) সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।