রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান
রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ও পাঁচ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম। আজ (রোববার, ২৯ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে বেলা ১২টায় এ স্মারকলিপি প্রদান করা হয়।