স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফ সংখ্যা বাড়ানো উচিত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ডাক্তার যারা আছেন তাদের অল্প সংখ্যক সরকারি সিস্টেমে আছেন। বড় সংখ্যক অংশ বেসরকারিতে কাজ করেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফ সংখ্যা বাড়ানো উচিত। এটা নিয়ে আলোচনাও হচ্ছে না, আলোচনা হওয়া দরকার। শুধু ডাক্তার তৈরিতে ফোকাস না দিয়ে নার্স-মিডওয়াইফ তৈরিতে গুরুত্ব দেয়া দরকার।

ভারতসহ বিভিন্ন দেশে বাড়ছে করোনার প্রকোপ
গত মাসের শেষ দিক থেকে ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এরইমধ্যে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। ভারতের পাশাপাশি অন্য কিছু দেশেও করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে বলে খবর পাওয়া গেছে। নয়াদিল্লি থেকে পিটিআই এ খবর জানায়।