দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৬৪ জন এবং নিশ্চিত হামে ৯৪ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮।