দিনাজপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু
দিনাজপুর শহরের একটি বাসাবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।