সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে হত্যা অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেছেন নিহতের ভাই মো. আজাদ মিয়া। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।