বাজারমূল্য ৭৫ শতাংশ কমেছে; সংকটের মুখে বিশ্বের শীর্ষ স্পোর্টসওয়্যার নাইকি
স্পোর্টসওয়্যার খাতের বৈশ্বিক জায়ান্ট নাইকি সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনকভাবে বিক্রি ও গ্রাহক হারিয়ে বড় ধরনের আর্থিক মন্দার মুখে পড়েছে। শেয়ারবাজারে বড় ধরনের পতনের পর কোম্পানিটি এখন বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে সংগ্রাম করছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।