জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ভোলায় জাল টাকা রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ.এস.এম. তারিক শামস এ রায় ঘোষণা করেন।