বাংলাদেশ সরকারের চ্যালেঞ্জগুলো ভারতকে বুঝতে হবে— দ্য হিন্দুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো ভারতকে বুঝতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘স্ট্র্যাটেজিক অটোনমির’ (কৌশলগত স্বায়ত্তশাসন) গুরুত্ব তুলে ধরে ভারতের সংবাদপত্র দ্য হিন্দুকে এ কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনায় ‘প্রধান চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের কর্মকাণ্ড।